সিটিজেনস ব্যাংকের নতুন এমডি আলমগীর হোসেন
আলমগীর হোসেন এর আগে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব সামলেছেন।
সিটিজেনস ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আলমগীর হোসেন।
সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলমগীর হোসেন এর আগে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি সেখানে করপোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংক খাতে ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, করপোরেট ব্যাংকিং ও বৈদেশিক বাণিজ্য বিভাগে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলমগীর হোসেন ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংক এশিয়ায় যোগ দেন ২০০৫ সালে।
উভয় ব্যাংকেই তিনি শাখা, ব্যবসায়িক বিভাগ এবং করপোরেট অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্যাংক এশিয়ায় ব্যবসায়িক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকবার 'দ্য সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস' পাান তিনি।
আলমগীর হোসেন স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে; ইংরেজি বিভাগ থেকে।
