১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডেনমার্ক ও আয়ারল্যান্ডে ওয়ালটনের টিভি রপ্তানি ‘বেড়েছে’

দেশ দুটি থেকে যথাক্রমে আয় হয়েছে ৩৪ ও ১৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 12:29 AM

Updated : 05 Nov 2023, 12:29 AM

ইউরোপের দেশ ডেনমার্ক ও আয়ারল্যান্ডে নিজেদের টিভি রপ্তানি বৃদ্ধি হওয়ার খবর দিয়েছে ওয়ালটন। 

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সাল থেকে তারা ডেনমার্ক ও আয়ারল্যান্ডে রপ্তানি করে আসছে। 

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন জানান, ওয়ালটনের টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশ আসে ইউরোপের বাজার থেকে। দেশভিত্তিক হিসাবে, ৩৪ শতাংশ আয় আসে ডেনমার্ক থেকে, জার্মানি থেকে ১৮ শতাংশ, গ্রিস থেকে ২২ শতাংশ, ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ড থেকে ১৫ শতাংশ, পোল্যান্ড থেকে ৬ শতাংশ এবং আফ্রিকা ও অন্যান্য দেশে ৫ শতাংশ আয় হয়েছে।

ইউরোপের ১৪টি দেশে ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের শীর্ষ টিভি রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। আমাদের লক্ষ্য- বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত টেলিভিশন ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা। 

“সেই লক্ষ্য অর্জনে বিশ্বের সেরা ৫টি টেলিভিশন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছানোর মিশন নিয়ে কাজ করছি আমরা।” 

ইউরোপের বাজারে দায়িত্বে থাকা ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান বলেন, “ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির টিভি রপ্তানি করায় ইউরোপের দেশগুলোতে অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন টিভি। 

“ওয়ালটন টিভির সময়োপযোগী বিপণন কৌশল এই অসাধারণ সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।”