১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র

ওয়ালটনের ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের পর মোবাইলে নম্বরে ২০ লাখ টাকার এসএমএস পান রাশেদ।

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজছাত্র
মেহেরপুরের কলেজছাত্র রাশেদ আলীর হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 09:26 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ওয়ালটনের ‘ডাবল মিলিয়ন’ অফারে ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী মো. রাশেদ আলী।

মেহেরপুরের গাংনীবাজারে সোমবার রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।

ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ডাবল মিলিয়ন অফার জিতে নিয়েছেন রাশেদ।

এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম।

ডাবল মিলিয়ন অফার জিতে নেওয়া রাশেদ আলীর বাড়ি গাংনীর রায়পুর ইউনিয়নের বাথানপাড়ায়। মা-বাবা ও দাদিসহ চার সদস্যের পরিবার তার। গাংনী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি। তার বাবা কৃষক।

চেক হস্তান্তর অনুষ্ঠানে রাশেদ বলেন, “গত ২৭ অক্টোবর গাংনীবাজারে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সাজু এন্টারপ্রাইজ’ থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। এরপর ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরই ওয়ালটন থেকে তার মোবাইল নম্বরে ২০ লাখ টাকা পাওয়ার একটি এসএমএস আসে। এসএমএস দেখে শোরুমে যোগাযোগ করে নিশ্চিত হই।

“ওয়ালটন থেকে পাওয়া ২০ লাখ টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। ক্রেতাদের এই সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

রাশেদের হাতে চেক হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুল বারী উপস্থিত ছিলেন।

ফিরোজ আলম বলেন, “গ্রাহকদের হাতে উচ্চ গুণগত মানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও দিচ্ছে ওয়ালটন। এর ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান ক্রেতাদের ডাবল মিলিয়ন সুবিধা দিচ্ছে ওয়ালটন।

“ব্যবসা করাই ওয়ালটনের একমাত্র লক্ষ্য না। দেশের মধ্যে মানুষের আর্থ-সামাজিক অবস্থানের ইতিবাচক পরিবর্তনেও সমানভাবে সচেষ্ট ওয়ালটন পরিবার। ওয়ালটনের এসব সুবিধা পাওয়ার মাধ্যমে ইতোমধ্যে অনেক গ্রাহকের জীবন আমূলে পাল্টে গেছে।”

অনুষ্ঠানে দেশীয় পণ্য কেনা ও ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, “দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। এতে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নতি হলে, নাগরিকদেরও উন্নতি হয়।”

সিজন-২১ এ ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান ক্রয়ে ক্রেতাদের ডাবল মিলিয়ন অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এছাড়াও রয়েছে ‘কোটি’ টাকার নিশ্চিত পুরস্কারও রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।