১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বার্জার পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার শান্ত

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 10:27 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

বার্জার পেইন্টসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাতা্র শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম। 

এতে বলা হয়, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। 

তার ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তা বার্জার পেইন্টসের সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।