২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘ক্যাশ ম্যানেজমেন্ট’ এর জন্য পুরস্কার পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

দেশব্যাপী গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন এবং পরিষেবা দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সম্মাননা পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 08:12 PM

Updated : 17 Apr 2023, 08:12 PM

গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘বেস্ট ওভারঅল ব্যাংক ফর ক্যাশ ম্যানেজমেন্ট’ অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

দেশব্যাপী গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন এবং পরিষেবা দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সম্মাননা পেয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্ট্যান্ডার্ড চার্টাড বাংলাদেশের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, “ক্যাশ ম্যানেজমেন্ট ল্যান্ডস্কেপ অনলাইনে পরিচালনার পাশাপাশি আরও উদ্ভাবনী সল্যুশন তৈরিতে এবং ক্লায়েন্টদের সেরা অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ গ্লোবাল ফাইন্যান্স ‘বেস্ট ওভারঅল ব্যাংক ফর ক্যাশ ম্যানেজমেন্ট’ অ্যাওয়ার্ড পেয়ে আমরা গর্বিত।”

দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টির বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।