Published : 10 Dec 2024, 08:51 PM
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে গত সেপ্টেম্বরে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
সোমবার ফাইনাল ম্যাচের পর হাই-টেক পার্কের হেলিপ্যাড মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পুরস্কার বিতরণ করে বলেন, “দেশে-বিদেশে ওয়ালটন পণ্য ব্যাপক সুনাম অর্জন করছে। ওয়ালটন পণ্যের নিখুঁত ডিজাইন ও গুণগতমান সকলের নিকট প্রশংসিত হচ্ছে। এই অর্জনের কৃতিত্ব আপনাদের।
“আশেপাশের অনেক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করলেও খেলাধুলার মাধ্যমে আপনারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখেছেন। আপনাদের মাঝে খেলাধুলার যে আনন্দ-উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তা যেন হারিয়ে না যায়।”
অনুষ্ঠানে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, ওয়ালটন এসির প্রধান ব্যবসায় কর্মকর্তা মো. তানভীর রহমান, ফ্রিজের প্রধান ব্যবসায় কর্মকর্তা তাহসিনুল হক, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের প্রধান ব্যবসায় কর্মকর্তা মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
ক্রীড়া উৎসব আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী। ক্রীড়া কমিটির সভাপতি ছিলেন জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক সোহেল রানা। সহ-তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম ও আপেল মাহমুদ।