২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বন্যার্তদের পাশে ওয়ালটন

বন্যার্তদের উদ্ধারে এগিয়ে আসার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 11:34 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তাদের সহযোগিতায় পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে দিক-নির্দেশনা দিয়েছে ওয়ালটন।

রোববার ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবিলা সম্পর্কিত এক বিশেষ সভায় দিক-নির্দেশনা তুলে ধরেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

সভায় ভার্চুয়ালি সারা দেশে ওয়ালটন প্লাজার শতাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন।

মাহবুবুল আলম বলেন, “গ্রামের লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্তদের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।

“ওয়ালটন পরিবার দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব-স্ব অবস্থান থেকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের আপামর মানুষের জন্য আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত।”

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার নির্দেশনা দেন তিনি।

ওয়ালটনের জ্যোষ্ঠ নির্বাহি পরিচালক আমিন খান, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন এমডির বিজনেস কো অর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন।