১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের বৈঠক

বৈঠকে এফডিআই, গ্যাস অনুসন্ধান ও নেদারল্যান্ডসে বাংলাদেশি মেলা আয়োজনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) একটি প্রতিনিধি দল। 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে এই  বৈঠক হয় বলে ডিবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, বৈঠকে বিদেশি বিনিয়োগ (এফডিআই), বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশি মেলা আয়োজন ও বিটুবিসহ নানা বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে ডিবিসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন, প্রথম সহ-সভাপতি মো. শহিদ আলম, পরিচালক মো. সায়েম ফারুকী, পরিচালক শাহ মো. রাফকাত আফসার ও পরিচালক আবদুল হাকিম সুমন।