১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২৬ হাজার টন অকটেন নিয়ে আসছে একটি জাহাজ

জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাস করার উদ্যোগ নেওয়া হবে।

২৬ হাজার টন অকটেন নিয়ে আসছে একটি জাহাজ
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 10:12 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে দুটি জাহাজ। 

বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা বলেছেন, ‘এমটি ইর্স্টান কুইন্স’ নামের আরেকটি জাহাজ ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বুধবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানো কথা রয়েছে। 

ওই কর্মকর্তা বলেন, জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাস করার উদ্যোগ নেওয়া হবে।  

এর আগে গত শুক্র ও শনিবার ৬১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 

বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে।

পুরনো খবর

দুই দিনে দুই জাহাজে এল ৬১ হাজার টন ডিজেল