২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসলামী ব্যাংকের সঙ্গে হাব’র মতবিনিময়

সভায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ্জ) মো. মতিউল ইসলামসহ আরো অনেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 04:14 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। 

ইসলামী ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সভা হয়েছে।

সভায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম ও যুগ্মসচিব মো. মঞ্জুরুল হক, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম। 

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাবও উপস্থিত ছিলেন। 

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এডিএম মো. ওমর ফারুক খান।

হজ সংক্রান্ত বিভিন্ন সেবা নিয়ে কথা বলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। 

এজেন্সি মালিকদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন আল কুতুব ট্রাভেলসের কুতুব উদ্দিন, আবাবিল হজ গ্রুপের আলহাজ মো. আবু ইউসুফ, ইউরো এয়ারের মো. মাহমুদুর রহমান এবং চ্যালেঞ্জার ট্রাভেলস থেকে সৈয়দ গোলাম সরওয়ার।

সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মো. জামাল উদ্দিন মজুমদারসহ ব্যাংকের ঊধ্বতন নির্বাহী কর্মকর্তারা ও হাবের সদস্যরা উপস্থিত ছিলেন।