১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাতিল দুটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করল বিমান

যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাতিল দুটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করল বিমান
ভিসার মেয়াদ শেষ হতে বাকি আট দিন। ইরান যুদ্ধের কারণে মোহাম্মদ সেলিমের দুবাই যাওয়ার ফ্লাইট শনিবার বাতিল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। ছবি: তানজিনুর রহমান ভূইয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 01:32 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শনিবার বাতিল হওয়া দুটি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৭) বাতিল হয়েছিল, তা রোববার বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।

একই দিনে বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী বিজি-৩৩৫ ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এজন্য যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে শনিবার অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন শত-শত যাত্রী। অনেকেই বাড়ি ফিরতে না পেরে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সেদিন সন্ধ্যায় কয়েকটি রুটের ফ্লাইট স্থগিত করার বিষয়টি জানিয়ে বলে হয়েছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

একদিন পর দুটি রুটি ফ্লাইট চালুর ঘোষণা এল।

পুরনো খবর

শাহজালালে তথ্যের ঘাটতি: অনিশ্চয়তা-ভোগান্তিতে শত শত যাত্রী