১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্চে অপরিবর্তিত থাকল জ্বালানি তেলের দাম

ডিজেলের দাম আগের মতই ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

মার্চ মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিদ্যমান মূল্য বহাল থকাবে।

অর্থাৎ, ডিজেলের দাম আগের মতই ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থাকবে। 

জ্বালানি তেলের এই দাম মার্চ মাস জুড়ে কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

২০২৪ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে ‘স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি’ অনুসরণ করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম ঘোষণা করা হয়। 

এর লক্ষ্য হল আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল রাখা এবং অপ্রত্যাশিত মূল্যস্ফীতি প্রতিরোধ করা।