Published : 20 Feb 2025, 08:18 PM
নারীদের ত্বকের যত্নে নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড ‘অ্যাঞ্জেলিনা’ বাজারে এনেছে এসিআই।
আধুনিক স্কিন কেয়ার পদ্ধতির বিদেশি ব্র্যান্ডগুলোর পাশে এটি জায়গা করে নেবে বলে আশা কোম্পানিটির।
এ ব্র্যান্ডের প্রথম পণ্য ’অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’ বাজারে পাওয়ার তথ্য বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে এসিআই।
এতে দাবি করা হয়, নারীদের ত্বকের শুষ্কতা, নিষ্প্রভতা ও বয়সের আগেই বলিরেখার সমাধানে এবং ত্বকের পরিচর্যা আরও কার্যকর করতে ‘অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’ কাজ করবে।
এটি এসিড, গ্লিসারিন ও গোলাপের নির্যাসে তৈরি। নতুন প্রজন্মের এ ফর্মুলেশন ত্বকের শুষ্কতা দূর করে সতেজ সৌন্দর্যের আভা আনবে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পণ্যটির ব্র্যান্ড ফেইস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী নাজিফা তুশিকে।
অনুষ্ঠানে এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার (সেলস) মিজানুর রহমান, ফ্যাক্টরি অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, মিডিয়া অ্যান্ড কম্যুনিকেশন মো. নাহিদ নেওয়াজ, ব্র্যান্ড ম্যানেজার রওনক জাহান, ব্র্যান্ড লিড আনান মাসুম অহনাসহ অতিথিরা উপস্থিত ছিলেন।