১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় বিপণন সম্মেলন অনুষ্ঠিত

১৯৫৮ সালে এই কোম্পানি যাত্রা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 03:25 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে যাত্রা শুরু করে ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় এবং টানা ৪০ বছর ধরে ‘শীর্ষ স্থান' ধরে রেখেছে। 

স্কয়ার ফার্মা বলছে, তারা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে ওষুধ সরবরাহ করে আসছে; যার পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা। বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।