Published : 22 Jun 2024, 06:43 PM
কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার’ এর আয়োজনে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযাগিতা।
ঢাকার আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে শুক্রবার এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের প্রায় ৫০ জন শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, “ অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা ১০ বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় আকর্ষণীয় উপহার ও সনদ। বাকিরা পেয়েছেন গিফট বক্স।
প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলাদশ শিল্পকলা একাডমির শিক্ষক ফারহানা রফিক ও শিল্পী তারিকুল হাসনাত। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ওয়ান্ডার কেকের অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রাহুল, ডেপুটি ম্যানেজার (ইভেন্ট) ওয়ালিদুর রহমান উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযাগিতার পাশাপাশি পাজল গেইম, পিং পং, ডার্ট গেইম, সেলফি বুথসহ বিভিন ধরনের আয়াজন ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অংশগ্রহণের কথা বিবেচনা করে অনলাইনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
অনলাইনে অংশ নিতে আগ্রহীদের facebook.com/WonderCake.bd পেইজের ইনবক্সে নিজের আঁকা ছবি পাঠিয়ে দিলে সেখান থেকে বাছাই করে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।