১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যার্তদের পাশে ‘ডেইলি শপিং’

ত্রাণের অর্থ সংগ্রহে প্রতি লেনদেন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখছে এই চেইনশপটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 05:18 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বন্যার্তদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের

রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’।

ত্রাণের অর্থ সংগ্রহে প্রতি লেনদেন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখছে এই তারা।

মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ উদ্যোগ থেকে পাওয়া অর্থে যেসব ত্রাণ সামগ্রী কেনা হবে তা সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফেনী, নেয়াখালী ও কুমিল্লাসহ বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হবে। 

‘ডেইলি শপিং’ এর হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, সারাদেশে তাদের ৬৭টি শোরুম রয়েছে। প্রাথমিকভাবে ৩১ অগাস্ট পর্যন্ত এই ফান্ড তৈরির কাজ চলবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সময় বাড়ানো হতে পারে।

“এসব শোরুমে প্রতিদিন হাজার হাজার লেনদেন হয়। উদ্যোগের অংশ হিসেবে আমরা আউটলেট ও অনলাইনে প্রতিটি লেনদেন থেকে ২ টাকা বন্যার্তদের সহযোগিতায় জমা রাখছি।”

এছাড়া ‘ডেইলি শপিং’ নিজ উগ্যোদে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে।