১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিআইবিএমের মহাপরিচালক হলেন এজাজুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়ে এ পদে যোগ দিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. এজাজুল ইসলামকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

গত ১ ডিসেম্বর এজাজুল ইসলাম ডিজি পদে যোগ দেন বলে রোববার বিআইবিএমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি বিভাগের প্রধান, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।

অবসরে যাওয়ার দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়ে বিআইবিএমে যোগ দিলেন তিনি।