১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাইয়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ৩৯ টাকা

কেজিতে দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।

জুলাইয়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ৩৯ টাকা
গ্রামের অধিকাংশ বাড়িতে লাকড়ির চুলায় রান্না হলেও এখন অনেকেই ব্যবহার করছেন এলপিজি গ্যাস। মুন্সীগঞ্জের শ্রীনগরের গাদিঘাট এলাকায় মাথায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় জুলাই মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়েছে।

এনার্জি রেগুলেটরি কমিশন বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে।

দুই মাসের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতিটন ৫৮০ দশমিক ৫০ ডলার ছিল। জুলাই মাসের জন্য তা ৫৫৫ দশমিক ৫০ ডলার ঠিক করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কারণে দেশের বাজারেও এলপিজির দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে জুলাই মাসের জন্য মূসকসহ এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১১৩ টাকা ৬৪ পয়সা, যা জুন মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ, কেজিতে দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।

জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৪০৩ টাকা, যা জুলাই মাসে ১৩৬৪ টাকা ঠিক করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা।

জুলাই মাসে রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম হবে প্রতিকেজি ১০৯ টাকা ৮৯ পয়সা, যা জুন মাসে ১১৩ টাকা ১৯ পয়সা ছিল।

জুলাই মাসে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা যা আগের মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।