Published : 22 Jul 2026, 06:06 PM
ঢাকায় ‘মেইন স্টেজ’ এর আয়োজনে পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড শাহ্ সিমেন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ্ সিমেন্ট বলেছে, এই অংশীদারিত্বের মাধ্যমে তারুণ্যের বিনোদন, উদ্যাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরছে তারা।
আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফুট এলাকার ক্রিকেটারস একাডেমিতে ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্ট হবে। অনুষ্ঠানস্থলের গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দুপুর ১টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে।
শিল্পী আতিফ আসলাম তার জনপ্রিয় গান নিয়ে মঞ্চ মাতাবেন, যেখানে উপস্থিত থাকবেন হাজারো সংগীতপ্রেমী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাহ্ সিমেন্ট বিশ্বাস করে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদ্যাপনের উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এমন আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য আন্তর্জাতিক মানের বিনোদনের অভিজ্ঞতা এনে দেয়।”
‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।