Published : 02 Sep 2026, 11:57 AM
বিশ্বাস যখন বাইশ গজের ক্রিকেট নিয়ে, তখন আশাবাদী হওয়াটা সম্ভবত সবচেয়ে কঠিন কাজ! আর এ কঠিন কাজটিই বরাবর করেছে রবি। কথায় বলে- যারা বিশ্বাস করে, তারা কখনও হাল ছাড়ে না। বিশ্বাস করে হাল না ছাড়ার যে একাগ্র প্রতিজ্ঞায় বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে থেকেছে রবি। লড়েছে একসাথে। রেখেছে বিশ্বাস। বলেছে- পারবে তুমিও!
এই বিশ্বাসের ফলাফল কী? উত্তর জানতে পিছিয়ে যাই কিছু বছর আগে। ২০১৫ থেকে ২০১৮ সাল; সময়টাকে অনেকেই বলেন বাংলাদেশ ক্রিকেটের ‘সোনালি অধ্যায়’। আর এই সোনালী অধ্যায়ের পুরোটাতেই রবি থেকেছে টাইগারদের পাশে। স্পনসর হয়ে। সাহস হয়ে।
ভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়; একের পর এক ইতিহাস গড়েছে টাইগাররা।
রঙিন জয় এসেছে সাদা পোশাকেও! ইংল্যান্ডের বিপক্ষে জয় এসেছে, প্রথমবারের মত অস্ট্রেলিয়াকেও হারিয়েছে টাইগাররা।
শুধু কি তাই? ট্যালেন্ট হান্টের মাধ্যমে রিশাদ আর ইবাদতের মতো ট্রাম্প কার্ডও এসেছে রবির হাত ধরেই!
টাইগারদের প্রতিটি অর্জন তখন চাপা গর্জনে জানাচ্ছিল- এবার সময় বাংলাদেশের! এবার সময় নতুন গল্প বলার! সাফল্যের যে গল্পের অন্যতম দাবিদার রবি! রবি আর টাইগার মানেই তখন উইনিং কম্বিনেশন!
কিন্তু টাইগারদের জয়ের এ গল্প ফুরিয়েছে ধীরে ধীরে। মাঝে এসেছে চড়াই-উতরাই। হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে দল, মাঠে ছড়িয়েছে হতাশা, যে হতাশায় মলিন হয়েছে ভক্তদের মুখও। তারা আক্ষেপ করেছে, কেউ কেউ হয়তো দূরেও সরেছে।
কিন্তু দূরে সরে কতদূরই বা আর যাবে? ভালোবাসা আর আশায় বুক বেঁধে আবারও ফিরেছে তারা। টাইগারদের পাশে তখন আবারও এসে দাঁড়িয়েছে রবি। কোটি মানুষের আশায় ভর করে, রবির বিশ্বাসের প্রতিনিধি হয়ে, বাংলাদেশ ক্রিকেট টিম শুরু করেছে তখন নতুন করে ফেরার গল্প লেখা!
ফিরে আসার এ গল্প থেকে রূপকথা হবে, সেটা প্রত্যাশিতও ছিল। কারণ ইতিহাসই সাক্ষ্য দেয়, রবি আর টাইগার মানেই উইনিং কম্বিনেশন! সেটা অক্ষুণ্ণ রেখেই পাকিস্তানের মাটিতে টাইগাররা প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে, তাও ২-০ ব্যবধানের হোয়াইটওয়াশে।
এরপর লিখেছে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এমন উপাখ্যান, যে উপাখ্যান দেখার জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দশকের পর দশক অপেক্ষা করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ।
সাদা ক্যানভাসে লাল-সবুজ অক্ষরে টাইগাররা লিখেছে দেশের ক্রিকেটের সবচেয়ে সুন্দর গল্প! পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা, ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখা; জয়ের ধারায় ফিরে টাইগাররা প্রমাণ করেছে বারবার–
এভাবেও ফিরে আসা যায়!
লাল-সবুজের রূপকথা চলছে নিরন্তর। আকাশছোঁয়ার যে গল্প টাইগাররা লিখছে, সে গল্পের সীমানা ক্রমশই হচ্ছে অসীম।
আর বরাবরের মতোই, জয়ের এ গল্পে জ্বলজ্বলে অক্ষরে আছে রবি। গর্বিত স্পন্সর হয়ে, গর্বের অংশ হয়ে, বিশ্বাসের বাতিঘর হয়ে।
আর থাকবে নাই বা কেন? দিনশেষে টাইগারদের এ গল্প তো শুধু তাদের গল্প না।
এ গল্প কোটি মানুষের গল্প, একসাথে জেতার গল্প, সবাই মিলে ‘পারবে তুমিও’ বলার গল্প।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।