১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের গল্প দিয়ে শুরু ‘সিলন আমার শহর’

মেগা ইভেন্টের আগে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বাজারে আনা হয় বিশেষ নকশার সিলন টি প্যাকেট।

বিডিনিউজ২৪

>>

Published : 05 Sep 2026, 03:34 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

দেশের প্রতিটি শহরের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, খাবার আর মানুষের সঙ্গে সেই শহরের আবেগ তুলে ধরার উদ্যোগ নিয়েছে আবুল খায়ের গ্রুপের ‘সিলন চা’।

‘সিলন আমার শহর’ শিরোনামের এ ক্যাম্পেইনে প্রথম শহর হিসেবে বেছে নেওয়া হয় চট্টগ্রামকে। বৃহস্পতিবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উঠে আসে বন্দরনগরীর চেনা ও অচেনা নানা গল্প।

ক্যাম্পেইনের এ মেগা ইভেন্টের আগে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বাজারে আনা হয় বিশেষ নকশার সিলন টি প্যাকেট। ডিজিটাল প্ল্যাটফর্মেও চলে শহরকে ঘিরে বিশেষ আয়োজন। ‘আমার শহর’ ডিজিটাল কনটেস্টের মাধ্যমে চট্টগ্রামের মানুষকে তাদের প্রিয় শহর ঘিরে ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা ও গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়। 

বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর মধ্য থেকে প্রতি সপ্তাহে নির্বাচিত করা হয় সাপ্তাহিক বিজয়ী। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মেগা ইভেন্টে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ মেগা ইভেন্টে পুরো আয়োজনজুড়ে ছিল চট্টগ্রামকে নতুন করে আবিষ্কারের সুযোগ। পুরনো চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য থেকে শুরু করে বন্দর ও রেলওয়ের গল্প, শহরের সংস্কৃতি, সংগীত, জীবনযাপন এবং বৈচিত্র্যময় খাবার বিভিন্ন অভিজ্ঞতামূলক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় এসব অনুষঙ্গ।

চট্টগ্রামের নিজস্ব খাদ্যসংস্কৃতিকেও বিশেষভাবে উদযাপন করা হয়। মেজবান থেকে বেলা বিস্কুট, চায়ের আড্ডা থেকে স্থানীয় স্বাদের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে উঠে আসে চট্টগ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির পরিচিত রূপ। এর পাশাপাশি চট্টগ্রামের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে ছিল বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।

৫০ এর অধিক কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে ‘সিলন আমার শহর-চট্টগ্রাম’ মেগা ইভেন্ট। সাবিলা নূর, সামিরা মাহি, এস পি ক্রিয়েশন, রেজভি আহমেদ, বেংগলি বইন, সম্পদ, জিসান এবং আরও অনেক ক্রিয়েটর নিজেদের কনটেন্ট ও উপস্থিতির মাধ্যমে তুলে ধরেন চট্টগ্রামের ভিন্ন ভিন্ন গল্প।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’। নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে চট্টগ্রামের পরিচয়, সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ছয় গুণীকে দেওয়া হয় এ সম্মাননা।

মেগা ইভেন্টের মধ্য দিয়ে চট্টগ্রাম পর্বের উদযাপন শেষ হলেও ‘আমার শহর’-এর যাত্রা এখানেই শেষ হচ্ছে না। পরবর্তী গন্তব্য কোন শহর, তা জানাতে অপেক্ষায় রেখেছে সিলন চা।

ডিসক্লেইমার

প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।