Published : 17 Aug 2026, 05:28 PM
বাংলাদেশে নতুন নামে যাত্রা করেছে এয়ারটেল; এখন থেকে এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’। তবে গ্রাহকদের পরিচিত ০১৬ নম্বর সিরিজ অপরিবর্তিত থাকছে।
এয়ারটেল জানিয়েছে, তরুণদের জন্য নতুন পরিচয়ের পাশাপাশি আরও ‘ভালো অফার, শক্তিশালী ডিজিটাল সুবিধা এবং ভবিষ্যতমুখী নতুন অভিজ্ঞতা’ নিয়ে আসছে সার্কেল।
এয়ারটেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা। আজ বন্ধুত্ব মানে, এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতাও বুঝতে পারে, তোমার সাফল্যে আনন্দিত হয়, দরকার হলে ভুল ধরিয়ে দেয়, আর কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুত্বের এই সহজ, বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেল-এর নতুন পরিচয় সার্কেল-এর যাত্রা শুরু।
“বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব আর তোমাদের গড়ে তোলা সংস্কৃতির অংশ। আর তোমরা যেমন বদলেছ, এয়ারটেল বদলেছে তোমাদের সঙ্গে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাওয়ার।”
সার্কেল-এ নতুন কী?
এয়ারটেল বলছে, বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম ‘সহজ ও নিরবচ্ছিন্ন’। গ্রাহকেরা এতদিন যে কানেকশন ও সেবাগুলো ব্যবহার করে আসছেন, সেগুলো আগের মতই থাকবে।
গ্রাহকদের পরিচিত ০১৬ নম্বর একই থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য আগের মতই নিরাপদ ও সচল থাকবে।
অ্যাপ আপডেট করলেই ‘My Cirkle App’ সক্রিয় হয়ে যাবে। বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।
এয়ারটেল বলছে, “পরিবর্তনটা নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল।
“আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। কারণ সার্কেল-এর প্রতিশ্রুতি, রিয়েল কানেকশন সবসময় অন।”
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।