সিলনের সৌজন্যে ঢাকায় গাইবেন অনুপম রায়
আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবে 'দি অনুপম রায় ব্যান্ড'।
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আসছেন ঢাকার দর্শকের গানে গানে এক সন্ধ্যা উপহার দিতে।
সিলনের সৌজন্যে আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবে 'দি অনুপম রায় ব্যান্ড'।
সিলন বলেছে, “সংগীতপ্রেমী দর্শকদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে এক স্মরণীয় সংগীত সন্ধ্যা।”
চায়ের ব্র্যান্ড সিলন দীর্ঘদিন ধরে দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ২০২৫ সালে 'জাল' ব্যান্ড ও 'ওয়ারফেজের' লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন।
চলতি বছরের মার্চ মাসে তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছে সিলন। এছাড়া ঢাকা ফ্যাশন ফেস্টিভালসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সিলনের সহযোগিতা দেশের সৃজনশীল অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
সোনালী যুগের হারানো সুরকে ফিরিয়ে আনা এবং কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে 'সিলন মিউজিক লাউঞ্জ' প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিলন। প্ল্যাটফর্মটি দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার অনুপম রায়ের বিশেষ কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে সিলন।
ঢাকা-কলকাতা দুই জায়গাতেই বেশ জনপ্রিয় গায়ক অনুপম। বাংলাদেশের ভক্তরা মুখিয়ে থাকেন এই শিল্পীর গানের জন্য। এর আগেও ঢাকায় বেশ কয়েকবার কনসার্ট করেছেন তিনি৷
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচিত হন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত তিনি।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন বাঙালি এই শিল্পী।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।
