২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শীতে কাতর কুড়িগ্রাম

উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

সুজন মোহন্ত সুজন মোহন্ত

Published : 12 Jan 2023, 05:32 PM

Updated : 12 Jan 2023, 05:32 PM

Image

কুড়িগ্রাম জেলায় টানা চার দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার মাত্রা আরও বাড়ছে।

Image

বেলা গড়ালেও দেখা মিলছে না সূূর্যের। দূর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার কারণে দেরি করে ছাড়ছে ট্রেন ও নৌ-যানগুলো।

Image

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া এলাকার বেলাল হোসেন বলেন, ”এই ঠাণ্ডায় ছোট ছোট দুইটা বাচ্চাকে নিয়ে খুবই সমস্যায় পড়েছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালাতে মুশকিল হচ্ছে। অভাবের সংসার  ছেলেদের গরমের কাপড় কিনব তাও পারছি না।”

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলায়), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।