২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রচণ্ড গরমে গভীর ঘুমে!

ইফতেখার আহমেদ

Published : 14 Jun 2017, 04:46 AM

Updated : 23 Jun 2022, 11:16 PM

এখন তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলিসিয়াস ছুঁই ছুঁই। চারিদিকে প্রচণ্ড গরম, তীব্র রোদ, বালি আর পাথরে ঘষে আসা উত্তপ্ত বাতাস। সব মিলিয়ে অসহনীয়, অস্বস্থিকর অবস্থা। কিন্তু ছবিতে যাকে দেখা যাচ্ছে  মরুভূমিতে দুইচালা টিনের নিচে ভয়াভহ গরম হার মেনেছে তার শান্তির এই ঘুমের কাছে। এই মূহুর্তে আমার কাছে একমাত্র ছবিতে দেখা এই ঘুমন্ত মানুষটাকেই সুখি মানুষ মনে হচ্ছে।

ছবিটি কাতারের আলখোর এলাকার কোন এক নির্মাণ সাইট থেকে তোলা। ছবির মানুষটি জাতিগতভাবে মিশরিয়ান। পেশায় সাইট সুপারভাইজর। হে ছবির মানব; তোমার নিদ্রা আরও আরামদায়ক ও শান্তিময় হউক।