০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার যেন তার বিহীন খাম্বা!

নিতাই বাবু

Published : 10 May 2017, 11:25 AM

Updated : 23 Jun 2022, 11:17 PM

কয়েক বছর আগে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে দেওয়া হয় সীমানা পিলার। উদ্দেশ্য ছিল নদীর পাড় বাঁধাই করবে, তা কিন্তু হয় নাই। এখন হাজার কোটি টাকার সীমানা পিলার দাঁড়িয়ে আছে তার বিহীন তার খাম্বার মতো। তারমধ্যে অর্ধেকের বেশি পিলার হেলে পড়ে পলিমাটির নীচে গায়েব হয়ে গেছে।