২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রহসন!

দিব্যেন্দু দ্বীপ

Published : 01 May 2017, 04:39 PM

Updated : 23 Jun 2022, 11:17 PM

ওর নাম রাসেল। ওর একজন মালিক আছে বটে, তবে কার্যত সেও একজন শ্রমিক। মে দিবস সম্পর্কে ও কিছু জানে না, 'মহান মে দিবস' শিরোনামে মাথায় যে মুকুটটি শোভা পাচ্ছে ওটি কাগজের একটি তাজ ব্যতীত আর কোনো মানে নেই ওর কাছে। শুধু নামটা কোনোমতে সই করতে পারে ও। পড়তে পারলো না লেখা একটি শব্দও। কেউ কিছু জানায়ওনি ওকে।