০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের বেহাল দশা [ছবিতে দেখুন]

মোত্তালিব দরবারী

Published : 05 Mar 2012, 12:20 AM

Updated : 24 Jun 2022, 12:20 AM

বিদ্যুত নিয়ে সরকার-জনগণ যখন নাজুক পরিস্থিতি মোকাবেলা করছে ঠিক তখন এটাকেই পুঁজি করে অন্যায়ভাবে সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ফুলবাড়ীয়া বিদ্যুত অফিসের ফোরম্যান এনামুল। সে পারে না এমন কাজ নেই। সরকারীভাবে বন্ধ থাকলেও সংযোগ দিতে পারে, এমনকি তাজা গাছকে খুঁটি বানিয়েও সংযোগ দিতে পারে। এখানে শুধু ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের উপরদিয়ে পার করা কয়েকটি চিত্র প্রদর্শন করা হলো।

Image
এভাবেই জীবন্ত গাছকে খুটি হিসেবে ব্যাবহার করে শত শত সংযোগ দিয়েছে ফুলবাড়ীয়া বিদ্যুত অফিস।
Image
উপরের ছবির গাছ এটি।
Image
এভাবে বিদ্যুত সংযোগ আইনসিদ্ধ কিনা বলতে পারব না। তবে অবশ্যই ঝুকিপূর্ণ। ছবিটি ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারের ৩০গজ দক্ষিণ থেকে তোলা।
Image
বাশের খুটিতে এরকম বহু সংযোগ দেওয়া হয়েছে।
Image
এখানেও বাশের খুটি ব্যাবহার করা হয়েছে।
Image
এ ছবিটি ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের দেওখোলা বাজারের আধা কিলো দক্ষিণ থেকে তোলা।
Image
এখানেও তাই।
Image
বাঁশের খুটিটি দেওয়া হয়েছিল বিদ্যুতের তার ঝুলানোর জন্য। এখন সে নিজেই ঝুলে আছে। ছবিটি ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের এগার মাইল বাজারের ৩০০গজ উত্তর থেকে তোলা।
Image
এ ছবিটি ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের জোরবাড়ীয়া এলাকা থেকে তোলা।
Image
যেসকল জীবন্ত গাছে বিদ্যুতের তার ঝুলানো হয়েছে তার মধ্যে এটি একটি। এ ছবিটি ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের ছাইতানতল বাজার থেকে তোলা।
Image
পিডিবি'র সাথে তাল মেলাতে গিয়ে পল্লী বিদ্যুতও কম যায়নি। ছবিটি ফুলবাড়ীয়া উপজেলার দশমাইল বাজারের ২০০গজ পশ্চিম থেকে তোলা।
Image
উপরের ছবির পরের অংশ। লাইনটি এভাবেই অনেক দূর গেছে।