২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংস্কৃতিক সংগঠন বেড়াজাল’র আনুষ্ঠানিক উদ্বোধন

আমিনুর রহমান হৃদয়

Published : 15 Mar 2018, 04:21 PM

Updated : 23 Jun 2022, 11:12 PM

'ভেঙ্গে ফেলার এক গল্প' এ ধ্বনি নিয়ে রাজধানী ঢাকায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'বেড়াজাল' যাত্রা শুরু করেছে। রবিবার বিকালে ধানমন্ডির কফিলিসিয়াস কফি নামে এক রেস্টুরেন্টে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে উদ্বোধনী সভা ও কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন নর্দান ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক,বেড়াজাল'র সভাপতি শাহরিয়ার মৌসুম এফ হাসান (সবুজ), সংগঠনটির প্রতিষ্ঠাতা সাগর মাহমুদ, চিত্র নির্মাতা বিষয়ক সম্পাদক তানভীর খান, জনসংযোগ বিষয়ক সম্পাদক সানমুন আহমেদ প্রমূখ। সবশেষে সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।