০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কানাডিয়ান রেডক্রসকে এমজেএমএফ এর পক্ষ থেকে চেক হস্তান্তর

দেলোয়ার জাহিদ

Published : 31 Mar 2017, 12:10 PM

Updated : 23 Jun 2022, 11:18 PM

মাহিনুর জাহিদ স্মৃতি ফাউন্ডেশন (এমজেএমএফ বাংলাদেশ স্পোর্টস ক্লাব) এর পক্ষ থেকে কানাডিয়ান রেডক্রসকে এমজেএমএফ এর সদস্যদের অবদান এর একটি চেক হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা এর নির্বাহী ও বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ। চেকটি গ্রহণ করেন রেডক্রসের ব্যবস্থাপক মিসেস শেলী ব্রাইডেন।

কানাডিয়ান রেডক্রস সোসাইটি বিশ্ব আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনে সর্ববৃহৎ মানবিক নেটওয়ার্কের অংশ বিশেষ। এই নেটওয়ার্ক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (ফেডারেশন) এবং ১৮৯ জাতীয় রেডক্রস ও ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট সোসাইটি (ফেডারেশন), আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), বিশ্বের সর্বত্র সবচেয়ে ঝুঁকির মুখে থাকা পরিস্থিতির উন্নতিকল্পে নিবেদিত সংগঠন।

ছবিতে: মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ কানাডিয়ান রেডক্রস ব্যবস্থাপককে একটি চেক হস্তান্তর করছেন

বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদের সাথে হস্তান্তর পর্বে এশিয়ান নিউজ এন্ড ভিউজের প্রকাশক সাইফুর হাসান উপস্থিত ছিলেন। এমজেএমএফ বাংলাদেশ স্পোর্টস ক্লাব সভাপতি আহসান উল্লার উদ্যোগে এ অবদানের অর্থ সদস্য খেলোয়ারদের মধ্য থেকে সংগৃহীত হয়।