২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

বাঙালি জাতির রক্ষা হোক ‘অমর একুশে’

সুমন দে

Published : 02 Mar 2017, 08:46 AM

Updated : 23 Jun 2022, 11:19 PM

রাজনৈতিক পরিচয় বহন করতে ফেস্টুন-ব্যানার আত্ম-বিজ্ঞাপনে মত্ত নেতাকর্মী গণ। কিন্তু এসব নেতাকর্মী দেশের অভিশাপ বয়ে চলেছে। যারা ভাষা আন্দোলনের সাথে গুলিয়ে দিয়ে ত্রিশ লক্ষ শহীদের বিনম্র শ্রদ্ধা জানায়। হাইব্রিড রাজনৈতিক আরো কত যে জাতি দেখতে পাবে? 

আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের অহংকার সংরক্ষণের জন্য প্রয়োজন এখনই আইনানুগ ব্যবস্থা গ্রহণের। আত্ম-বিজ্ঞাপনেরও আইন করা প্রয়োজন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী পুত্র জয় এর ছবি ব্যবহার করে এমন শ্রদ্ধা জ্ঞাপন বাঙালি জাতির বিবর্তনের হুমকি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারি দল আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।