২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মুজিব নগর দিবস পালিত মুক্তাগাছায়

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 17 Apr 2015, 07:49 PM

Updated : 23 Jun 2022, 11:37 PM

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ শুক্রবার মুক্তাগাছায় বিভিন্ন সংগঠন ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করেছে। সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরার নেতৃত্বে একটি র‌্যালী সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে।

বিকালে হৃদয়ে বঙ্গবন্ধু নামক একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।

পৌরসভা মুক্ত মঞ্চে সংগঠনের আহ্বায়ক বিল্লাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও এরশাদুর রহমান এরশাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক এমসিএ খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, গবেষক ও ছড়াকার স্বপন ধর, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম প্রমুখ।