২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদ ও পূজা উপলক্ষ্যে অনলাইনের পাশাপাশি অফলাইনে কেনাকাটার ধুম

কমজগত

Published : 12 Sep 2014, 12:02 AM

Updated : 23 Jun 2022, 11:50 PM

দৈনন্দিন কর্মব্যস্ততা ও যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের অনলাইন বাজার। নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে। ঈদ ও পূজা উৎসবে যা বাড়তি মাত্রা পেয়েছে।এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধু ঘরে বসেই কেনাকাটা ছাড়াও ক্রেতা তার পছন্দের জিনিস নিজে গিয়ে কিনতে পারবে অনলাইন মার্কেট থেকে। এই উৎসবের আয়োজন করছে দেশের ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান inspire। inspire প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কর্মশালা ও মেলা আয়োজন করে থাকে। এই মাসে তাদের আরো দুটি কর্মশালা আছে যেমন: রাইটিং কর্মশালা, আর্ট অফ লিভিং।

অনলাইন এর পাশাপাশি অফলাইনেও কেনাকাটার উৎসব। অফলাইনেও কেনাকাটা করতে পারবে খুব সহজে। বাংলাদেশের ভার্চুয়াল বাজারে যারা সেবা দিয়ে থাকে, তাদের সবার মিলনমেলায় জমে উঠবে এই Eid and puja প্রদর্শনী। উৎসবে থাকছে, RAMEEN'S FANTASY, Mixed bag, Maha's colleetion, Shopnobaj, Mayali, Girona, La Boutique, Travel Booking Bangladesh, Aureen.s দেশের নামিদামি প্রতিষ্ঠান গুলো। 'ঈদ এবং পূজা প্রদর্শনী' চলবে দুইদিন ব্যাপী, এই মাসের (সেপ্টেম্বর) ১২ খেকে ১৩ তারিখ পর্যন্ত। ফ্যাশন উৎসবটি অনুষ্ঠিত হবে বাড়িধারা ডিওএইচএস এ। প্রচারমূলক সহযোগীতায় আছে কমপিউটার জগৎ।

সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। স্থান: বাড়ি নং- ৪৭৭, রোড-৮, বাড়িধারা ডিওএইচএস।