০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ডেসটিনিকে নিয়ে অত টানা হেঁচড়া কেন?

মাসুম বিল্লাল

Published : 03 Feb 2013, 12:17 AM

Updated : 23 Jun 2022, 11:55 PM

ডেসটিনির কী দোষ ছিল যে তাকে অত শাস্তি দেয়া হল? ডেসটিনি`র ৪৫ লাখ গ্রাহকের মুখের খাবার কেড়ে নেয়া হল কেন? পারবেন আপনারা এই ৪৫ লাখ গ্রাহক কে কর্ম সংস্থান করে দিতে বা তাদের কে চাকুরী দিতে? পারবেন না। একটা উড়ো চিঠির কারণে ডেসটিনি'র ৪৫ লাখ গ্রাহক কে অত বড় মূল্য দিতে হল ?আপনাদের কাছে আমার এই প্রশ্ন রইল । ডেসটিনি'র উসিলায় লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করতো আজকে তাদের অনেকেই না খেয়ে থাকতে হচ্ছে শুরু আপনাদের কিছু স্বার্থের কারণে। এর জন্য যারা দায়ি তারা অবশ্যই শাস্তি পাবে ইহকালে না হয় পরকালে মনে রাখবেন.আমি একজন সাধারণ মানুষ । আমি আমার চোখে এর কোনও দোষ দেখিনি। আমি এর দীর্ঘায়ু কামনা করছি। ডেসটিনি দীর্ঘজীবী হউক, রফিকুল আমিন দীর্ঘজীবী হউক এই প্রত্যাশায় রইলাম।খোদা হাফেজ।