১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ফিরলেন জয়

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় অন্য অনির্বাচিত মন্ত্রী ও উপদেষ্টাদের মত তিনিও দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ফিরলেন জয়

সজীব আহমেদ ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 06:39 PM

Updated : 21 Jan 2024, 06:39 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর নতুন করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের গত দুই সরকারের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ছিলেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ।দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় অন্য অনির্বাচিত মন্ত্রী ও উপদেষ্টাদের মত তিনিও দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, “সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়েছে।

পুরনো খবর:

পুরানো খবর:

প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে সজীব ওয়াজেদের ইস্তফা