২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাজ শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

শফিকুর রহমান মুকুল নামে এই পুলিশ কর্মকর্তা এসবিতে অতিরিক্ত এসপি পদে ছিলেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 09:39 PM

Updated : 31 Jan 2023, 09:39 PM

দিনের কাজ শেষ করে বাসায় ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে মারা গেছেন এক পুলিশ কর্মকর্তা।

মৃত শফিকুর রহমান মুকুল পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি পদে ছিলেন। তার চাকরি জীবন শুরু হয়েছিল এসআই হিসেবে।

মঙ্গলবার গাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন মুকুল। গাড়িচালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দেখে বলেন, তিনি মারা গেছেন।

গাড়িচালক জাফর আলী জানান, মুকুলকে প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় মালিবাগের অফিস থেকে মিরপুরের বাসায় নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে তেজগাঁওয়ে থাকা অবস্থায় বুকে ব্যথার কথা বলছিলেন মুকুল। তখন হাসপাতালে নিয়ে যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মুকুলকে হাসপাতালে আনা হলে পরীক্ষার পর রাত পৌনে ৮টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, মুকুলের হার্ট অ্যাটাক হয়েছিল।