০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঢাকায় একদিনে গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১

উদ্ধার করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 11:37 AM

Updated : 01 Oct 2026, 11:37 AM

ঢাকায় বুধবার ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ; এ সময়ে মামলা হয়েছে ৩১টি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।