মগবাজারে মঙ্গলবার গ্যাস থাকবে না ৩ ঘণ্টা
আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
লাইন মেরামতের জন্য রাজধানীর মগবাজার, পেয়ারাবাগ, ইস্কাটনসহ বেশ কিছু এলাকায় মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
