১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান হল ঢাকায়

প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 12:05 AM

Updated : 21 Jan 2024, 12:05 AM

কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস ‘লেনিন’ এর প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষক, কথাসাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইটি নিয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সভায় অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক নূরুল কবীর, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও সাহিত্যিক মাসরুর আরেফিন, কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন। 

রুছেলী খানের সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য দেন কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন।

উপন্যাসটি লেখার প্রেক্ষাপট তুলে ধরেন উপন্যাসের লেখক আশানুর রহমান। রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিনকে নিয়ে উপন্যাসটি লিখেছেন তিনি, যা তার প্রথম উপন্যাস। 

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান। বইটির দাম ৪৫০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।