০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান

পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অর্থ তুলে দেওয়া হয়েছে।

১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান

ডিএসএসসি নগর ভবন মিলনায়তনে মঙ্গলবার বিকালে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 09:40 PM

Updated : 06 Oct 2026, 09:40 PM

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮ পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে নগর ভবন মিলনায়তনে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অর্থ তুলে দেওয়া হয় বলে ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পূজা উপলক্ষে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি মণ্ডপ এলাকার সড়কবাতি সচল রাখা এবং নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই শেষ করা হবে।

পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে একটি সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করার কথাও বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, “দেশকে সামনে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়- আমরা সবাই বাংলাদেশি।”

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।