১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকালেই ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় যোগ দেন জয়বাংলা কনসার্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2023, 09:35 PM

Updated : 09 Mar 2023, 11:27 AM

ক্রিপটিক ফেইটের কণ্ঠে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিহরণ জাগানিয়া গান 'তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে'। ঠিক সেই সময় জয় বাংলা কনসার্ট দেখতে আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকালেই ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় যোগ দেন জয়বাংলা কনসার্টে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)- এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এ সময় তার সঙ্গে ছিলেন।

ভিআইপি বক্স থেকে হাত নেড়ে স্টেডিয়ামে উপস্থিত তারুণ্যের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এ নিয়ে সপ্তমবারের মত জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।

Image

ভিআইপি বক্স থেকে হাত নেড়ে স্টেডিয়ামে উপস্থিত তারুণ্যের প্রতি শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বুধবার দুপুরে ঢাকার আর্মি স্টেমিয়ামে শুরু হয় তারুণ্যের সমাবেশ ‘জয় বাংলা কনসার্ট’। শুরুতেই ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন এই জয় বাংলা কনসার্ট। করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর আর্মি স্টেডিয়ামে তারুণ্যের এই উচ্ছাস দেখা যায়নি।

চলতি বছরে শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।