রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন রাকিব হোসাইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এ শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানের পর ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের সংগঠনে যুক্ত হন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিবের দায়িত্ব পেয়েছেন কাজী রাকিব হোসাইন।
সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন একাংশের আহ্বায়ক হন তিনি। পরবর্তী সময়ে সে কমিটি বিলুপ্ত হলে রাজনীতি থেকে ইস্তফা দেন।
এরপর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের সংগঠনে প্রধান অপারেশন অফিসারের দায়িত্ব নেন তিনি।
