ডিএমটিসিএলের ১০ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত
পরীক্ষার নতুন এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০টি পদে শুক্রবার অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার কোম্পানি সচিব ও নিয়োগ কমিটির সদস্য সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিএমটিসিএলের নিয়োগ বিজ্ঞপ্তি-১১ এর ৯ থেকে ১৮ পর্যন্ত পদের বিপরীতে ১৫ অগাস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হল। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২৪টি পদে ১২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য গত ২৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএমটিসিএল।
ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, নিরাপত্তা কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, জুনিয়র রাজস্ব কর্মকর্তা, অর্থ সহকারী, সেকশন ইঞ্জিনিয়ার, জুনিয়র মার্কেটিং অফিসার, পেশ ইমাম, মুয়াজ্জিন, সেমি স্কিলড মেনটেইনার, সেমি স্কিলড মেশিন অপারেটর ও সেমি স্কিলড ড্রাইভার পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
