১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভারতে কখনো পাইপলাইনে গ্যাস সরবরাহ করেনি বাংলাদেশ’

এলপি গ্যাস রপ্তানি অব্যাহত আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে ফেইসবুকে যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

বৃহস্পতিবার এক তথ্য বিররণীতে বলা হয়, বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস সরবরাহ করা হয়নি। তবে এখান থেকে এলপি গ্যাস রপ্তানি করা হয়, যা অব্যাহত আছে।

গত ২৫ অগাস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের গুজব ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। 

তথ্যবিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

“যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য বা ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।”