১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও তারা আলোচনা করেন।

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সঙ্গে বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের হাই কমিশনার বৈঠকে চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাতকালে তারা উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির  বিষয়েও আলোচনা করেন।