১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘ দপ্তরে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে এক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির ‘রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ’ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের দল পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থান করছে।

সম্মেলন শেষে ১২ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে।