১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেক মামলায় মিল্টন সমাদ্দারের জামিন

তিন মামলার সবকটিতেই জামিন পেলেন মিল্টন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:42 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

ভুয়া মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় জামিন পেয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান। 

এর আগে মানবপাচারের মামলায় উচ্চ আদালত থেকে এবং টর্চার সেলে নির‌্যাতনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান মিল্টন। 

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। 

পরে তাকে রিমান্ডেও নেয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।