১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সরানো হলো

তার স্থলাভিষিক্ত হয়েছে মিরানা মাহরুখ।

বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সরানো হলো
ফারজানা মমতাজ (বাঁয়ে) ও মিরানা মাহরুখ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 04:53 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে পদোন্নতি দিয়ে মমতাজের স্থলাভিষিক্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

দুই আদেশে ‘জনস্বার্থে’ অবিলম্বে আদেশ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন।

মিরানা মাহরুখ সবশেষ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশ্ব ব্যাংক অনুবিভাগের প্রধান ছিলেন। বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এশিয়া, জেইসি এবং এফএন্ড‌এফ অনুবিভাগের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্বেও ছিলেন।