১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

আইন মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন বৃহস্পতিবার।

এদিন বেলা আড়াইটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) উদ্বোধন অনুষ্ঠান হবে বলে বুধবার সুপ্রিম কোর্ট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে। এ অধ্যাদেশে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।