খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকার খিলগাঁওয়ে রয়েল এইড নামে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় জেনারেটর রুমে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাফি আল ফারুক বলেন, "এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস।
